× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামাইকে ছাত্রলীগ কর্মী সাজিয়ে মারধরের পর পুলিশে সোপর্দের অভিযোগ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৪:৪২ পিএম

কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান (বাঁয়ে), তার মেয়ে নৈতী ও জামাই শিমুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান (বাঁয়ে), তার মেয়ে নৈতী ও জামাই শিমুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়ের স্বামীকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ওরফে মনার বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে মনা দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তার দুই যুবক হলেন, শাহরিয়ার সোহান শিমুল (২১) ও তার বড় ভাই মো. শফিকুল ইসলাম শুভ (২৮)।

পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

এরমধ্যে শুভর বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও শিমুল শ্বশুরের আক্রোশের শিকার বলে দাবি এলাকাবাসী ও পরিবারের।

শিমুলের স্ত্রী মুশফিকা হাসান নৈতী জানান, প্রায় চার মাস আগে পরিবারের অমত সত্ত্বেও তিনি পাশের এলাকার শাহরিয়ার সোহান শিমুলকে বিয়ে করে সংসার শুরু করেন। এরপর থেকেই তার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি।

নৈতীর অভিযোগ, গত শনিবার তার বাবা কামরুল হাসান মনা রাস্তায় একা পেয়ে শিমুলকে প্রথমে চোর আখ্যা দিয়ে মারধর করেন। পরে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে একটি ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার করান।

তিনি দাবি করেন, এর আগেও তার বাবা তাদের ক্ষতি করার হুমকি দিয়েছেন এবং সেই কল রেকর্ড তার কাছে রয়েছে।

নৈতী বলেন, “আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ জোর করেনি। কিন্তু আমার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তারা আমাকে বাড়িতে নিয়ে নির্যাতনও করেছে। এখন আমার স্বামী ও তার ভাইকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে কামরুল হাসান মনা অভিযোগ অস্বীকার করে বলেন, “শিমুল আর তার ভাই ছাত্রলীগ করে। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এলাকার লোকজন ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখানে আমার কোনও ভূমিকা নেই। আর শিমুল আমার মেয়ের স্বামী নয়, আমার মেয়ের এখনও বিয়ে হয়নি।”

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “কে কী অভিযোগ করল, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কাছে মনে হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কারণ আদালতে পাঠানোর পরও তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

এর আগে, গত ২৭ মে কামরুল হাসান মনা তার মেয়েকে অপহরণের অভিযোগে শাহরিয়ার সোহান শিমুল, মো. শফিকুল ইসলাম শুভসহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা