× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৪:৩৪ পিএম

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এলাকায় রবিবার রাত ৮টার দিকে বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

 ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন মুসলিম যুবক। তার বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে। দুই থেকে তিন দিন আগে যেকোনোভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা