দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম
মাদক সেবনে উচ্ছৃঙ্খল ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন, ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ইসমাইল নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন। ইসমাইল পৌর শহরের চরভবশুর ঠোঁটাপাড়া এলাকার বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌর শহরের চরভবশুর ঠোঁটাপাড়া
এলাকায় মাদক সেবন করে মা, ও ভাইয়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন
ইসমাইল। পরে মা, পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ
দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন,
মাদক সেবন ও পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে
তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে
বলে জানান ইউএনও।