× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথ্যা মামলা হয়রানি ও নিরাপত্তা চেয়ে দুই বোনের আকুতি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম

বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই বোনকে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা এবং দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে নিজেদের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন। এ সময় তার ছোট বোন মহিমা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের মা, ফুফু ও সন্তানরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

লিখিত বক্তব্যে মিতু শারমিন অভিযোগ করেন, তার সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার ভাই দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। সংসার জীবনের শুরু থেকেই নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে একপর্যায়ে তিনি তালাক দিতে বাধ্য হন। এরপর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করে বলেন, সংসার চলাকালে স্বামীর দেওয়া ভরণপোষণের অর্থ থেকে সঞ্চয় করে দুই ছেলের নামে প্রায় আড়াই শতক জমি কিনেছিলেন। পরবর্তী সময়ে সেই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং এ ঘটনাকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তালাকের পর তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা যায়।

মিতু শারমিনের অভিযোগ, সম্প্রতি পাথরঘাটা থানার সামনে তার সাবেক স্বামী ও তার সহযোগীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও তিনি ও তার বোন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “তালাকের পরও আমাদের জীবন থেকে আতঙ্ক কাটছে না। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। কিন্তু সাবেক স্বামী ও তার সহযোগীদের হুমকি-ভয়ভীতির কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে।”

তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বা তার পরিবারের সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা