× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে হরিণের ৭০ কেজি মাংস ফেলে পালাল শিকারিরা

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১১:৫৮ এএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম

সুন্দরবনে হরিণ। ছবি: সংগৃহীত

সুন্দরবনে হরিণ। ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে আনার পথেই বন বিভাগের বিশেষ অভিযানের মুখে পড়ে ভেস্তে গেছে শিকারিদের পরিকল্পনা।

খুলনার কয়রায় ৭০ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা ও বিপুল পরিমাণ শিকারের সরঞ্জামাদি জব্দ করেছে বন বিভাগ।

তবে অভিযান টের পেয়ে চরের গোলবাগানের আঁধারে মাংস ও নৌকা ফেলে পালিয়ে গেছে শিকারির দল।

 উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন সংরক্ষিত সুন্দরবনের ক/৩৬ ব্লকের শাকবাড়িয়া নদীর চর থেকে রবিবার রাত ৯টার দিকে এসব উদ্ধার করা হয়।

কাশিয়াবাদ স্টেশনের স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে লোকালয়ে আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের দল শাকবাড়িয়া নদীর চরে অবস্থান নেয়।

অভিযান সম্পর্কে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, “সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসার পথেই আমরা নদীর চরে অভিযান চালাই। উপস্থিতি টের পেয়ে শিকারিরা গোলবাগানে নৌকা ও মাংস ফেলে পালিয়ে যায়।”

তিনি বলেন, “ঘটনাস্থল থেকে ৭০ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ১টি নৌকা ও শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। রাত গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে মামলা সম্ভব হয়নি, সকালে দায়ের সম্পন্ন করা হবে।”

সুন্দরবনের পরিবেশ রক্ষায় উদ্বেগ প্রকাশ করে কয়রা ঘুগরাকাটি ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সুজাউদ্দিন বলেন, “সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এর বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। লোকালয়ে পাচারের আগেই বন বিভাগের এই উদ্ধার অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়। এ অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন।”

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের অনুমতিক্রমে উদ্ধার করা হরিণের মাংস কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা