× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম ডিসির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ০৯:২৯ এএম

ফটিকছড়ির হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে মিছিলরতে আন্দোলনকারীলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে মিছিলরতে আন্দোলনকারীলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত তিন ইউনিয়নের বাসিন্দারা চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ফটিকছড়ির হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে রবিবার বিকালে  আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক আন্দোলনকারীদের দাবি নিয়ে যে মন্তব্য করেছেন, তা এলাকাবাসীর অনুভূতিতে আঘাত করেছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা অভিযোগ করেন, জনগণের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে প্রশাসন একতরফা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, জনগণের ন্যায্য দাবিকে অবহেলা করা হলে ডিসি অফিস ঘেরাও, বৃহত্তর বিক্ষোভ, অবরোধসহ ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রশাসনের যেকোনো সিদ্ধান্তের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম কনভেনর একরামুল হক বাবুল, নুরুল আমীন আজাদ, আবু মুসা জীবন, আবু মেম্বার, ইদ্রিস মিয়া ইলিয়াস, জসিম উদ্দিন, নুরুল আলম, শাহাদাত হোসেন, জাকির হোসেনসহ স্থানীয় নেতারা।

এর আগে শনিবার (১ আগস্ট) ফটিকছড়িতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশে একটি উপজেলাকে ভাগ করে দুটি উপজেলা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়া আরও সহজ হয়।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই মানুষকে সরকারি সেবা পেতে কয়েক ঘণ্টা পথ অতিক্রম করতে হয়। সেই তুলনায় বাংলাদেশে দূরত্ব অনেক কম। তাই এই দূরত্বকে কেন এত বড় ইস্যু হিসেবে দেখা হচ্ছে, সেটি তার কাছে পুরোপুরি বোধগম্য নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা