× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসি রায়ের জন্মভিটা সংরক্ষণে গুরুত্ব

খুলনা অফিস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৫১ পিএম

বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়)। ছবি: সংগৃহীত

বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়)। ছবি: সংগৃহীত

বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়) জন্মভিটা সংরক্ষণে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। একই সঙ্গে সেখানে একটি ছোট জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার খুলনার পাইকগাছার রাড়ুলীতে পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জন্মভিটা-সংলগ্ন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, পিসি রায় শুধু বিজ্ঞানী ছিলেন নাÑ তিনি শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক হিসেবেও অসামান্য অবদান রেখেছেন। এডিনবার্গে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি কলকাতায় শিক্ষকতা করেছেন। তবে নিজের জন্মভূমি রাড়ুলী ও এ অঞ্চলের মানুষের কথা কখনও ভুলে যাননি। মা-বাবার নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি সমবায় ব্যাংক স্থাপন করেছেন। বাগেরহাটের একটি গুরুত্বপূর্ণ কলেজ প্রতিষ্ঠায়ও তার ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে পিসি রায়ের জন্মভিটা সংরক্ষণে সীমানা প্রাচীর নির্মাণ, সেখানে মেলার আয়োজন এবং তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়। দাবিগুলোর বিষয়ে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে আবদুল্লাহ হারুন বলেন, এগুলো খুব বড় কোনো বিষয় নয়। দরকার শুধু উদ্যোগ এবং তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে কাজ করা। সবাই মিলে দাবি তুললে এগুলোর বাস্তবায়ন খুবই সহজ।

জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাইকগাছার ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী, বিএনপির উপজেলা সভাপতি ডা. আব্দুল মজিদ প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা