× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে পাসপোর্ট-যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম

বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে বেনাপোল পোর্ট থানার এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল শফিকুল ইসলাম ও সাজ্জাত আলী নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সাজ্জাত বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং শফিকুল বড় আঁচড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের আনিতা সরদার (৬৬) ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে বাস থেকে নামলে অভিযুক্তরা ইমিগ্রেশন-সংক্রান্ত সহায়তার কথা বলে তার কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনতাই করে। এ সময় টহলরত পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, আটক সাজ্জাত আলী এর আগেও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, পাসপোর্ট যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা