× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা: স্বামী আটক

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম

অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১২টায় এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বিজোড়া সুতারপাড়া গ্রামে। তাদের ঘরে দুটি সন্তান আছে। সংসারে বনিবনা না হওয়ায় দুই মাস আগে তাদের বিচ্ছেদ হয়। 

সাবেক স্বামী মাহবুবুর রহমান গত ১ আগস্ট শনিবার রাত ১২টার দিকে সাবেক স্ত্রী শ্যামলীর পিতার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে । এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় সাবেক স্বামী মাহাবুব প্রথমে শ্যামলীকে ছুরিকাঘাত করে। পরে কেউ কিছু বুঝে উঠার আগেই শ্যামলীর গায়ে পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেয় মাহবুবুর। এতে শ্যামলীর শরীর আগুনে দগ্ধ হয়ে ঝলসে যায়।

শ্যামলীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর রাতেই শ্যামলীর সাবেক স্বামী ঘাতক মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। 

মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা