× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত বনভূমি থেকে মাটি-বালু উত্তোলন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৪০ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ও ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাপক দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ও ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাপক দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ও ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাপক দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বনভূমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে মুরগির খামার, ফলের বাগানসহ বিভিন্ন স্থাপনা।

একই সঙ্গে এক্সকাভেটর ও ড্রেজার বসিয়ে বনের ভেতর ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বশির ড্রাইভারের ছেলে মোহাম্মদ আলী লিটনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এসব পরিবেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক বন মামলা, ফৌজদারি মামলা এবং সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

খুটাখালী ইউনিয়নের নরপাড়ি, গোদারপাড়ি, হরিখোলা ও কচুতলিয়া এলাকায় সংরক্ষিত বনভূমির বিস্তীর্ণ অংশ জবরদখলের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে জন্ম নেওয়া গাছপালা কেটে জমি সমতল করে সেখানে খামার, ফলের বাগান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে বন উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। মামলা-পরবর্তী ব্যবস্থা নেওয়া আদালতের বিষয়।’

তবে সব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী লিটন বলেন, ‘আমি বন দখল, বালু উত্তোলন বা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নই। একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম বলেন, বন বিভাগের নথি, দায়ের হওয়া মামলা এবং এলাকাবাসীর ধারাবাহিক অভিযোগ থেকে স্পষ্টÑ খুটাখালী ও ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল ক্রমেই দখল ও পরিবেশ ধ্বংসের ঝুঁকিতে পড়ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা