× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজদিখানে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম

সিরাজদিখান থানা। ছবি: সংগৃহীত

সিরাজদিখান থানা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ বছর বয়সী শিশুকন্যা হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলা জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের রাজমিস্ত্রী রিফাত শেখের সঙ্গে তিন বছর আগে কুমিল্লার রিমা আক্তারের বিয়ে হয়। গতকাল সকাল ১০টায় ২ বছর বয়সী আলিফকে তার দাদি সোনিয়া বেগম ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াতে যান। এর মধ্যে আলিফের বাবা রিফাত শেখ ঘরের মধ্যে গিয়ে দেখতে পান মেয়ে আলিফা নিঃশ্বাস নিচ্ছে না। সঙ্গে সঙ্গে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এমন খবর ছড়িয়ে পড়লে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবা রিফাত শেখ বলেন, আমার মেয়ে আলিফাকে আমার স্ত্রী রিমা আক্তার মেরে ফেলেছে, নাকি আমার মেয়ে মারা গেছে, তা ময়নাতদন্তের মাধ্যমে আমি জানতে চাই।

স্থানীয়রা বলেন, রিফাত ও রিমার সংসারজীবনে সবসময় ঝগড়া লেগে থাকত। রিফাতের সঙ্গে মনোমালিন্য চলছিল রিমা আক্তারের। নিহত আলিফার দাদি সোনিয়া বেগম বলেন, আমার নাতনিকে আমার ছেলের বউ মেরে ফেলেছে।

সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা