× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:২৮ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা। রবিবার দুপুর সাড়ে ১২টায় শেরপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মহাসড়কের ওপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী, হাতিগাড়া, বাগমারা, কদিমুকুন্দ ও খোট্টাপাড়াÑ এই পাঁচ গ্রামের স্থানীয় বাসিন্দারা মানববন্ধনটির আয়োজন করে। মানববন্ধনে ওই পাঁচটি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার অন্তত ১০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে দাবির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার নেতারাও অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা বলেন, প্রায় তিন হাজার পরিবারের বসবাস ওই পাঁচটি গ্রামে। অধিকাংশ পরিবার নিম্ন আয়ের। বর্ষা মৌসুমে কাঁচা সড়কে পানি জমে কাদা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে বছরের ছয় থেকে সাত মাস স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় যেতে পারেনা এমনকি গুরুতর অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের জরুরী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যায়না। এছাড়াও  কৃষক ও শ্রমজীবী মানুষদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ইতঃপূর্বে সরেজমিন পরিদর্শন করেছেন। সড়কের কাদাযুক্ত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে চলাচলের উপযোগী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা