× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতিতে ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:২০ পিএম

রামগতিতে ইবরাহীমের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় মাছঘাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রামগতিতে ইবরাহীমের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় মাছঘাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে ইবরাহীমের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মাছঘাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের টাংকি মাছঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চর আবদুল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য সুমন ও মহিউদ্দিনসহ প্রমুখ।

মানববন্ধনে চর আবদুল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, চরগাজীর বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে ইবরাহীম ও তার সহযোগী নিজাম, আলাউদ্দিন এবং বাবুলের নেতৃত্বে একটি চক্র চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইবরাহীমের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। জনগণের নিরাপত্তা ও নিরাপদ বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা