পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:১৭ পিএম
প্রতিকী ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ কুশারীগাঁও গ্রামের সহিরাম (৬০) এবং শান্তি রাণী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। গতকাল সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম ও শান্তি রাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে সহিরাম ও শান্তি রাণী ঘটনাস্থলে মারা যান। তাদের মধ্যে আরও আহত দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুশারীগাঁও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।