× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাসেই সরকার জনকল্যাণে দৃশ্যমান: বিএমডিএ চেয়ারম্যান

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম

চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএমডিএ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএমডিএ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সরকারের কার্যক্রমের ইতিবাচক প্রভাব মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছেন।

রবিবার পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। পরে তিনি বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল ধীরে ধীরে দেশের মানুষ ভোগ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাছের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা