× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই প্রশিক্ষণে ১১ হাজার ২০০ তরুণ দক্ষ হবে

বগুড়া অফিস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:০৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২২:০৮ পিএম

বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকরা দক্ষ হওয়ার পর তারা যাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করতে পারে, সেই অভীষ্ট নিয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে দুই বছরে দেশের ৬৪ জেলায় ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কোনো শিক্ষিত বেকার যুবক-যুবতীকে ঘরে বসে থাকতে হবে না। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে পারলে তারা দেশে-বিদেশে কাজ করার সুযোগ পাবেন। তিনি বলেন, এআইভিত্তিক দক্ষতা অর্জনের পর যুব সমাজ যাতে কাজের সুযোগ পায়, তার জন্য কর্মক্ষেত্র প্রস্তুত করা হবে। এতে আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মুহিত তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী ও প্রকল্প-সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত হন।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা