× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে মরদেহ

লালপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:৩১ পিএম

নাটোরের লালপুর উপজেলায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি বাড়িতে হুমকিমূলক চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি বাড়িতে হুমকিমূলক চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি বাড়িতে হুমকিমূলক চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। এতে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে ওই পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাকনাই গ্রামের পালপাড়ার নারায়ণ কুমার পালের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও ভীতি বিরাজ করছে। অনেক পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে এসে চিঠিটি রেখে যায়। নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। খবরটি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

চিঠিতে লেখা ছিল, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। নির্দেশ অমান্য করলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সব সদস্যকে হত্যা করা হবে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত ঘটনা। এর মাধ্যমে পালপাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং এর উৎস অনুসন্ধান করা হচ্ছে। তিনি আরও বলেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা