× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার ভুল হলে শুধরে দেবেন, ভালো কাজও তুলে ধরবেন: আবুল হোসেন খান

​বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২০:৪৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬ ১৭:২২ পিএম

বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আবুল হোসেন খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আবুল হোসেন খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

'সাংবাদিকরা সমাজের দর্পণ। বাকেরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। আমি সব সময় আপনাদের পাশে আছি; আমার ভুল হলে তা শুধরে দেবেন, আবার ভালো কাজগুলোও তুলে ধরবেন।'

বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পালের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এ কথা বলেন।

​রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি তাঁর ২০০১ সালের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "২০০১ সালের নির্বাচনে সাংবাদিকদের অবদানের মাধ্যমেই এ উপজেলায় আমার পরিচিতি ও সাফল্য এসেছিল। আপনাদের যেকোনো সমস্যায় আমি সর্বোচ্চ সহযোগিতা করব।"

​সভাপতির বক্তব্যে মিলটন চন্দ্র পাল বলেন, "বাকেরগঞ্জের মতো একটি বৃহৎ উপজেলার সার্বিক উন্নয়ন সাংবাদিকদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং নির্মূলে আপনাদের বস্তুনিষ্ঠ ভূমিকা প্রয়োজন। উপজেলা প্রশাসনের দরজা সাংবাদিকদের জন্য সর্বদা উন্মুক্ত, যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন।"

​সভায় উপস্থিত সাংবাদিকরাও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সমাজসেবক আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহসীন মোল্লা, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মো. হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, তুহিন শিকদার, শামীম আহম্মেদ, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, উত্তম কুমার দাস, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, মো. আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মুহিবুল ইসলাম সৌরভ, মো. সুমন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির ও কবির গাজী প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা