× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পানিভর্তি খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পানিভর্তি খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ উদ্ধার অভিযানে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী দশমিনা পরিবহনের একটি বাস বাবলাতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পানিভর্তি খাদে উল্টে পড়ে। আকস্মিক এ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন পানির মধ্যে আটকা পড়লেও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বাসের যাত্রী সুইটি বেগম বলেন, বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিভর্তি খাদে উল্টে পড়ে। আমরা ভেতরে আটকে পড়ি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা