× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেহাল সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৫:৪৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম

ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ান পর্যন্ত  অবহেলিত সড়কটির নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ান পর্যন্ত অবহেলিত সড়কটির নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ান পর্যন্ত  অবহেলিত সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

দুই যুগেরও বেশি সময় ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার তারাবুনিয়া কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার  সড়কটির মাত্র ১ কিলোমিটারে ২০০২ সালে ইটের সলিং নির্মাণ করা হয়।  অবশিষ্ট ২ কিলোমিটার অংশ এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে পড়ে। ফলে বছরের অধিকাংশ সময়ই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বক্তারা আরও জানান, সড়কটিতে তিনটি সাঁকো এবং আটটি কালভার্ট রয়েছে। এর মধ্যে তিনটি কালভার্ট বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।  
স্থানীয়দের দাবি গ্রামের  ২০ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। অথচ দীর্ঘ দুই যুগেও সড়কটির কোনো কার্যকর সংস্কার বা উন্নয়ন হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাজী, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা