× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৫:২৩ পিএম

যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

চৌগাছা উপজেলার উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ করা মামলায় গতকাল শনিবার রাত ৯টায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য স্বজন আরাফাতের সহযোগিতা চান তরুণী। তারপরও সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান আরাফাত। পরে নানা কথা বলে নিজের ভাড়াবাসায় নিয়ে ধর্ষণ করেন।

তরুণী বাড়ি ফিরে পুরো ঘটনা মা-বাবাকে জানান। পরে রাতে পরিবারের সদস্যদের নিয়ে চৌগাছা থানায় গিয়ে তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। মামলার পর রাত ৯টার দিকে পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিয়ে চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আরাফাত ছাত্রদলের কলেজ শাখার নেতা। তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে, সেটা মিথ্যা। ১৫ বছর ধরে তরুণীর পরিবারের সঙ্গে তার পরিবারের বিরোধ চলছে। 

 চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ছেলেটিকে আজ রবিবার আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা