× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৪:১৮ পিএম

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুমকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকা থেকে শনিবার র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুমকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকা থেকে শনিবার র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুদ প্রকাশ মাসুমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের বাসিন্দা।

​র‍্যাব জানায়, ২০০৯ সালের ১৬ মে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের হওয়া একটি হত্যা ও ডাকাতি মামলায় (মামলা নম্বর: ২৩) আদালত আসামি শহীদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

​র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে  গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা