× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:৪৫ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৩:১৫ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ রবিবার সকালে শত শত লোকসমাগমে পুলিশ উদ্ধার করেছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ রবিবার সকালে শত শত লোকসমাগমে পুলিশ উদ্ধার করেছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে রবিবার সকালে চারজনের ভাসমান মরদেহ পাওয়া যায়। তারা হলেনÑ জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার অধীর দেবনাথ (৩৫)। এর আগে শনিবার একই এলাকার সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নৌকা ডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, কীর্তন শুনে রাত ৩টার দিকে আমিসহ গ্রামের ৯ জন বাড়ি ফিরছিলাম। মাঝ হাওরে আসার পর হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়। আমি নৌকার পেছনে থাকায় আগেই নদীতে পড়ে গেছিলাম। অনেক সময় সাঁতার কাটছি। শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি বাঁচার আসা ছেড়ে দিয়েছিলাম। আমি শ্বাস নিতে পারছিলাম না। একটা মাছ ধরার নৌকা এসে আমিসহ ৫ জনকে উদ্ধার করে। বাকি ৪ জন পানিতে ডুবে যায়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা