× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না পেয়ে পেঁপে বাগান ধ্বংস

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:৩৫ পিএম

রাঙামাটিতে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা রাতে কৃষকের ফলন্ত পেঁপে বাগান কেটে ফেলেছে সন্ত্রাসীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটিতে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা রাতে কৃষকের ফলন্ত পেঁপে বাগান কেটে ফেলেছে সন্ত্রাসীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটিতে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা রাতে কৃষকের ফলন্ত পেঁপে বাগান কেটে ফেলার ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। 

শনিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে পিসিসিপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন এই সমাবেশে।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ব্রাহ্মণ টিলায় কৃষক খলিলুর রহমানের একটি পেঁপে বাগান রাতে সন্ত্রসীরা চাঁদা না পেয়ে কেটে ফেলে । সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা