× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদীতে জাল চুরির জেরে জেলেকে হত্যাচেষ্টা

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:৩০ পিএম

ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে জেলেকে হত্যাচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী জেলের পরিবার ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে জেলেকে হত্যাচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী জেলের পরিবার ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরা ও মাছ ধরার জাল চুরি নিয়ে রেজাউল ইসলাম নামে এক জেলেকে কুপিয়ে যখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী জেলের পরিবার ও এলাকাবাসী।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে আহত জেলের বসতবাড়ি সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

আহত রেজাউল ইসলাম উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। অভিযুক্তরা হলেনÑ একই গ্রামের নাইম, সোহেল, রুবেল, উজ্জ্বল ও আলেপ।

আহত রেজাউলের স্ত্রী তাহমিনা খাতুন ঘটনার দিনই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। তবে এ ঘটনায় প্রশাসনের কোনো তৎপরতা না পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে আহত রেজাউলের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ করেন।

বিক্ষোভে উপস্থিত বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দিয়ে দোষীদের বিচার দাবি জানান। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আশাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আশাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা