× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১০:৪২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বরগুনার বামনায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. নাদিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম জানান, মঙ্গলবার সকালে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী প্রতিবেশীকে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে নাদিমের বিরুদ্ধে। পরে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বামনা থানায় মামলা করা হয়।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য কাজল রেখা বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলি এবং প্রাথমিকভাবে বুঝতে পারি, সে ধর্ষণের শিকার হয়েছে।’

ওসি বশিরুল আলম বলেন, ’এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা