× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় ফের প্রাণ ফেরাতে সরকারের উদ্যোগ: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিল্প খাতকে গতিশীল করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শিল্প খাত সচল করতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারে, সে জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে শিল্প উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।

পরিদর্শনকালে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা