× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২০:১২ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ২০:১৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়েছে। ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট ব্লকে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ঈশ্বরীপুরের ধুমঘাট এসএমসি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক, মৎস্যচাষি, জেলে এবং পশুপালন খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকিতে কৃষিযন্ত্র, সার ক্রয়ের সুবিধা, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষিঋণ, সেচ সুবিধাসহ মোট ১০ ধরনের সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা