× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৯:৩১ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে  মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ ঢাকায়  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) মারা গেছেন।

শুক্রবার রাতে দুর্ঘটনার পর শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার সোতাশী মোমিন মার্কেট এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস শেখ ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা বাকু শেখের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোহাগ মিয়াও আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ইলিয়াস শেখ বাইসাইকেলে করে বোয়ালমারী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেলসহ ইলিয়াস শেখ সড়কের পাশের খাদে ছিটকে পড়েন।

এলাকবাসী গুরুতর আহত ইলিয়াস শেখকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

রাতেই  উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা