× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৬:০০ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৭:২৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আ. মান্নান বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মী মাহবুব আলম জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের এক হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এই পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছেন। নিহতের সাথে আসা বন্ধু এবং প্রশাসনের সংশ্লিষ্টরা কেউ কথা বলছেন না।

মাহবুব আলম আরও জানান, মূলত ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকাধীন দরিয়ানগরের এই প্যারাসেইলিং। যেখানে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ। আর মানছেন না প্রশাসনের নির্দেশনা ও শর্ত।

এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর আবারও চালু করা হয়। গত এপ্রিল মাসেও এক পর্যটক আহত হন একই প্যারাসেইলিংয়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা