× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিজানুরের

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৫:০৬ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৫:১৩ পিএম

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বগুড়ায় আদমদীঘিতে মাছ ধরার জন্য পুকুরের পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে শনিবার সকাল ৭টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত আরও ৭ জন আত্মীয় আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভার কার্যসহকারী পদে চাকরি করতেন। ছুটি পেয়ে গতকাল শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শ্বশুর বাড়ির প্রতিবেশীরা তাকে রক্ষা করতে বাড়ির মেইন সুইচ বন্ধ করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারণ বৈদ্যুতিক সংযোগটি ছিল অবৈধভাবে মেইন খুঁটি থেকে নেওয়া।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুর বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তার স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে মারা যান। নিহতের পরিবারের লোকজন আমাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেননি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা