× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে পাচারের সময় ২২৫০০ কেজি সার জব্দ, আটক ২৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৫:০১ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ড

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ড

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক পাচারকারীদের বরাতে কোস্টগার্ড জানায়, পতেঙ্গায় ১৪ নম্বর ঘাটে এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুইটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সারে মোট ২২ হাজার ৫০০ কেজি সার জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে। এসময় ২৩ জনকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা সার, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা