× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের পৃথক দুই মিছিল

মধ্যাঞ্চলীয় অফিস ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৪:০৭ পিএম

 কিশোরগঞ্জের পাকুন্দিয়া (বাঁয়ে) ও ভৈরবে পৃথক মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া (বাঁয়ে) ও ভৈরবে পৃথক মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ভৈরবে পৃথক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নেতারা শনিবার সকাল ১১টায় আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

পাকুন্দিয়া আয়োজিত মিছিলটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, কিশোরগঞ্জ-২ আসনে দলীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার এবং উপজেলা সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মমতাজ।

অন্যদিকে ভৈরবে পৌর শহরের কমলপুর হাজী মার্কেট এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

কর্মসূচির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. কবির হোসাইন।

এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

উভয় সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের গণআন্দোলন।

তাদের দাবি, ওই আন্দোলনের মাধ্যমে জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করলেও গণভোটের রায় ও জুলাই সনদ এখনও বাস্তবায়ন হয়নি।

ভৈরবের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং গণহত্যার বিচারেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি।

তারা দ্রুত গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

একই সঙ্গে তাদের দাবি, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উভয় কর্মসূচিতেই বক্তারা জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দুটি গণমিছিলেই দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলেও দাবি আয়োজকদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা