× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৩:৩৩ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: ভিডিও থেকে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: ভিডিও থেকে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বৃদ্ধি এবং লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে’ অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলে মিড-ডে মিল চালু একটি নতুন উদ্যোগ। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে। 

শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে একাধিক পেশার সুযোগ তৈরি হয়, সে বিষয়েও সরকার কাজ করছে বলেও জানান তিনি।

শিক্ষায় ধারাবাহিক উন্নয়নের উদ্যোগ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে তা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের বৃত্তি ব্যবস্থাও চালু করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক পর্যায় থেকেই শুরু করতে হবে। ধীরে ধীরে শিক্ষার সব স্তরেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

মিড-ডে মিল কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ করা যায় এবং স্কুল পর্যায়ে কীভাবে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা