× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ৪

বগুড়া অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন

নিহত অপর তিনজনের মধ্যে পিকআপের চালক, হেলপার ও আরেকজন মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী নওগাঁ গিয়েছিলেন। সেখানে মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয় বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য বগুড়া-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নিহত চারজনের মরদেহ।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ট্রাকচালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা