× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনা অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৮:৫১ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় স্ত্রী, শ্যালিকা ও ২২ মাসের কন্যাকে হারানো মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।

এক মুহূর্তে তার পরিবারের তিন সদস্যের মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, একটি মোটরসাইকেলে চালক শেখ শিহাব, তার স্ত্রী, শ্যালিকা ও কন্যাশিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। দুর্ঘটনায় শেখ শিহাব প্রাণে বেঁচে যান এবং তিনি সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা