× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২১:৪৪ পিএম

 লালমনিরহাটে প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটে প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটে ১০ দিনব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

পরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, সব কাজেই চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। গাছের ফলমূল মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ত্রাণমন্ত্রীসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শাইখুল আরেফিন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম রাশেদুন্নবী এবং নার্সারি মালিক রাসেল ভুঁইয়া। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা