× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ কেজির বিরল ইয়েলোফিন টুনা, ৪০ হাজারে বিক্রি

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২১:৪০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল প্রায় ২৯ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল প্রায় ২৯ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল প্রায় ২৯ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা। স্থানীয় জেলেদের কাছে ‘হলুদ পাখনা টুনা’ নামে পরিচিত সামুদ্রিক এ মাছটি দেখতে শুক্রবার কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে উৎসুক জনতার ভিড় জমে।

প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন।

তিনি বলেন, ‘এর আগে এত বড় ইয়েলোফিন টুনা দেখিনি। এটি অত্যন্ত সুস্বাদু ও মূল্যবান মাছ। ভালো দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।’ এর আগে গত বুধবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রাবন্দর এলাকায় মাছ ধরতে গিয়ে এফবি ‘সজীব’ ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝির জালে মাছটি ধরা পড়ে।

ওয়ার্ল্ড ফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ইয়েলোফিন টুনা একটি বৃহৎ আকারের, উচ্চমাত্রায় পরিযায়ী পেলাজিক সামুদ্রিক মাছ। এটি বিশ্বের উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রে বিস্তৃতভাবে পাওয়া যায়। বাংলাদেশে মূলত বঙ্গোপসাগরের গভীর সমুদ্র, সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছের বিচরণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে ইয়েলোফিন টুনার ব্যাপক চাহিদা রয়েছে। এ ছাড়া মাছটি উচ্চমানের প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ডি, বি-কমপ্লেক্স, সেলেনিয়াম, জিংক ও আয়রনের সমৃদ্ধ উৎস। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলে বসবাসকারী দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক একটি মাছের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৪ মিটার এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে মাঝে মধ্যে উপকূলীয় জলসীমাতেও চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম এ মাছ বিশ্বের অন্যতম দ্রুতগতির সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা