× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাছাইপর্ব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:৪৩ পিএম

‘বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এ আয়োজিত বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এ আয়োজিত বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদÑ সত্তম বর্ষ’-এর বরিশাল বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এ উপলক্ষে দিনব্যাপী ‘বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এ আয়োজিত বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাইপর্ব শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে বরিশাল বিভাগের সেরা বাংলাবিদ।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, উচ্চারণ, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তমবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

বরিশাল বিভাগের বাছাইপর্ব শুরু হয় সকাল ৯টায়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদার এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগের এবং ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম ও বিভাগীয় ব্যবস্থাপক, সাইফুল ইসলাম।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা