× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকা ও চরফ্যাশনে দুই মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:৩৮ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ময়মনসিংহ ও ভোলায় শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী দুটি মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবর :

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় পানিতে ভাসমান অবস্থায় সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের কাঁঠালী নামাপাড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির আহাম্মেদ ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামের সুলতান আহাম্মেদর ছেলে। লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইমন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চরফ্যাশন (ভোলা) : ‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ‎‎শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা