× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, শিক্ষক সাসপেণ্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:৪০ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:৫৪ পিএম

সহকারী শিক্ষক জুয়েল রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সহকারী শিক্ষক জুয়েল রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি (প্রতিনিধি) দিয়ে কারাদণ্ড পাওয়ার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে কিছুদিন আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে ‘জারিকারক’ পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে অন্য পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নেন জুয়েল রানা। বিষয়টি ধরা পড়লে তাকে হাতেনাতে ঢাকার লালবাগে আটক করা হয়। পরে ঢাকা বিভাগীয় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ঘটনাটি গোপন রেখে জুয়েল রানা অসুস্থতার অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে বিষয়টি সংবাদমাধ্যমে জানাজানি হলে উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে শোকজ করা হয়। শোকজের জবাব না দেওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন।

প্রায়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, জুয়েল আমার কাছ থেকে দুই দিনের ছুটি নেয়। এরপর ছুটি শেষে বিদ্যালয়ে না আসায় আমি তার পরিবারের কাছে খোঁজ নিতে যাই। তখন তার বাবা বলেন, জুয়েল অসুস্থ সে রংপুর হাসপাতালে ভর্তি। পরে বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি বিধিমালা ভঙ্গ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকায় জুয়েল রানাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা