রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:৩৭ পিএম
রাঙামাটি পাবর্ত্য জেলার মারিশ্যা ২৭ বিজিবি বৃহস্পাতবার গভীর রাতে সীমান্ত সড়কে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট উদ্ধার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটি পাবর্ত্য জেলার মারিশ্যা ২৭ বিজিবি বৃহস্পাতবার গভীর রাতে সীমান্ত সড়কে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট উদ্ধার করেছে।
ওইদিন রাত সোয়া ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চোরাচালান বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়ক দিয়ে এলাকায় প্রবেশ করার তথ্য পায়। যার সূত্র ধরে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, একটি টহল দল নিয়ে ফাঁদ পাতে। এ সময় অজ্ঞাত ২ জন চোরাকারবারি হাতে ব্যাগ নিয়ে ১৬ কিমির কাছাকাছি এলে বিজিবি ধাওয়া করলে চোরাকারবারিরা পাহাড়ে গা-ঢাকা দেয়। পরবর্তীতে বিজিবি টহল দল এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি চায়না পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় পারটোন সিগারেট উদ্ধার করে।