× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোরস্তানে দাফন নিয়ে বিতর্ক, তদন্তে প্রশাসন

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:১১ পিএম

মিরপুরের সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে একজনের মরদেহ দাফন করতে বাধা। পরে স্থানীয় এক ইউপি সদস্যের পারিবারিক গোরস্তানে মরদেহ দাফন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিরপুরের সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে একজনের মরদেহ দাফন করতে বাধা। পরে স্থানীয় এক ইউপি সদস্যের পারিবারিক গোরস্তানে মরদেহ দাফন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে চাঁদা বকেয়ার অভিযোগে একজনের মরদেহ স্থানীয় গোরস্তানে দাফন করতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পরে স্থানীয় এক ইউপি সদস্যের পারিবারিক গোরস্তানে মরদেহ দাফন করা হয়। অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন তদন্তের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন গত সোমবার রাতে মারা যান। পরিবারের সদস্যরা তাকে পূর্বপুরুষদের কবর থাকা স্থানীয় গোরস্তানে দাফনের উদ্যোগ নিলে বাধার মুখে পড়েন। স্বজনদের অভিযোগ, গোরস্তানের বকেয়া চাঁদা পরিশোধ নিয়ে আপত্তি তোলা হয় এবং সেই কারণেই দাফনের অনুমতি দেওয়া হয়নি।

মৃতের পরিবারের দাবি, তারা বকেয়া অর্থ পরিশোধে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মরদেহ অন্যত্র দাফন করতে বাধ্য হন। পরে সদরপুর ইউনিয়নের এক ইউপি সদস্য মানবিক বিবেচনায় নিজের পারিবারিক গোরস্তানে দাফনের ব্যবস্থা করেন। 

তবে অভিযোগ অস্বীকার করেছে গোরস্তান পরিচালনা কমিটি। কমিটির সভাপতির দাবি, এটি সদস্যভিত্তিক গোরস্তান এবং সদস্যপদের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অর্থ দাবি বা চাঁদা বকেয়ার কারণে দাফন আটকে দেওয়ার অভিযোগ সঠিক নয়।

ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, কেউ কেউ গোরস্তান পরিচালনার নিয়ম-কানুন আরও স্বচ্ছ করার দাবি তুলেছেন।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। গোরস্তানের প্রকৃতি (সর্বজনীন নাকি ব্যক্তিমালিকানাধীন) এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা