× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্ট তকমা দিয়ে বিএনপিকর্মীকে কিল-ঘুষির অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:০৩ পিএম

অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরে আইনজীবীর বিরুদ্ধে 'তুই ফ্যাসিস্ট' বলে বিএনপিকর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আহত বিএনপিকর্মী মো. শরিফ। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার বলেন, শরিফের সঙ্গে দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

আহত মো. শরীফ জানান, আনিসুলদের সঙ্গে তার পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়। 

তিনি আরও জানান, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল পথরোধ করে। একপর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে-জখম হয়। 

ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয়কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা। 

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, একব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা