× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেশনে ট্রেন রেখে উধাও চালক

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:৪৬ এএম

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি আপ ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে রেখে চালকের চলে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি আপ ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে রেখে চালকের চলে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি আপ ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে রেখে চালকের চলে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রায় দেড় ঘণ্টা পর চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে।

রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ১৬১ আপ ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিট বিরতির পর ট্রেন ছাড়ার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হলেও সেটি আর ছাড়েনি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ইঞ্জিনের দরজা বন্ধ এবং ইঞ্জিনও বন্ধ অবস্থায় রয়েছে। চালককে কোথাও পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও অন্য কর্মচারীরা সেখান থেকে সরে যান। পরে প্রায় দেড় ঘণ্টা পর, রাত ৭টা ১৫ মিনিটে চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।

কারণ জানাননি চালক

যাত্রী মেহেদী হাসান বলেন, “আগামীকাল আমার পরীক্ষা। এজন্য খুলনা থেকে এই ট্রেনে রাজশাহী যাচ্ছিলাম। হঠাৎ মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রেখে চালক চলে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ফিরে আসেন।”

ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, রাজশাহীর উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়। কিন্তু ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, চালক ইঞ্জিন রেখে চলে গেছেন। তবে তিনি কী কারণে চলে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, সাগরদাঁড়ি ১৬১ আপ ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে স্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিট পর ক্লিয়ারেন্স দেওয়া হলেও চালকের কেবিনে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ এবং ইঞ্জিন বন্ধ রয়েছে। এরপর চালকের খোঁজ শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর তিনি ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।

ট্রেনের চালক মাহবুবুর রহমান ফিরে এলেও হঠাৎ করে ট্রেন রেখে চলে যাওয়ার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা