× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার দক্ষিণ টুটপাড়ায় গুলিতে নিহত কেসিসি কর্মী

খুলনা অফিস

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১০:৪০ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১০:৪১ এএম

নিহত ইসমাইল। ছবি: নিহতের পরিবারের সৌজন্যে

নিহত ইসমাইল। ছবি: নিহতের পরিবারের সৌজন্যে

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ইসমাইল নামে এক কর্মচারী নিহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

অন্যদিকে পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি একাধিক মামলার আসামি ছিলেন। 

তবে পরিবারের দাবি, তিনি কর্মস্থল ও পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং কোনো ধরনের বিরোধে জড়িত ছিলেন না।

দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত  ইসমাইল (৩২) ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যালল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিহতের মুখমণ্ডলে চারটি গুলির চিহ্ন পাওয়ার তথ্য জানিয়েছেন।

পরিবারের দাবি পরিকল্পিত হামলা

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার কিছুক্ষণ আগে একটি মোবাইল ফোনকল পেয়ে ইসমাইল বাসা থেকে বের হন। এরপর পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। ফলে কে বা কারা তাকে ফোন করে ডেকে নিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও জানান তারা।

নিহতের মা ও বোনের দাবি, ইসমাইল কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধে জড়িত ছিলেন না। চার কন্যাসন্তানের জনক ইসমাইল কর্মস্থল থেকে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটাতেন।

তাদের ভাষ্য, এর আগেও একই পরিবারের আরেক সদস্যকে একইভাবে হত্যা করা হয়েছিল। তবে নিরাপত্তার শঙ্কায় তারা সন্দেহভাজনদের নাম প্রকাশ করতে চাননি।

স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলের আশপাশে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

তদন্তে পুলিশ

এদিকে পুলিশ জানিয়েছে, নিহত ইসমাইল হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলও জানান তিনি।

তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা