× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণের অভিযোগে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ০৯:৩৬ এএম

প্রধান অভিযুক্ত  মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিছ প্রতিদিনের বাংলাদেশ

প্রধান অভিযুক্ত মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিছ প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে ওই যুবককে বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলার অন্য দুই আসামি হলেন পশ্চিম সিলোনিয়া এলাকার সালমান (২০) এবং যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজ (১৯)।

এর আগে একই দিন শিশুটির বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় ওই তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে একই দিন সন্ধ্যায় ফেনী শহরতলীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলকে আটক করা হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার মনির হোসেনের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল ছয় বছর বয়সী এক শিশু। পথে কয়েকজন যুবক তার পথরোধ করে।

তাদের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি, উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় আরেক যুবক পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে তা টিকটকে প্রকাশ করে বলেও এজাহারে উল্লেক করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার পরদিন শিশুটি বিষয়টি তার বাবাকে জানায়। পরে ৩০ জুলাই সকালে স্বজনদের মাধ্যমে পরিবার জানতে পারে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করেন শিশুটির বাবা। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং প্রায়ই কান্নাকাটি করছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা