× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৭

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ০৯:১৯ এএম

মধুপুর থানা। ছবি: ভিডিও থেকে

মধুপুর থানা। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। 

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৭ জন আহত হন। 

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত অন্যরা স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর েনিহতদের  মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা