× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক নির্মূলে রাজনৈতিক সুপারিশ বন্ধের আহ্বান

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২০:০০ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২০:১৭ পিএম

ছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক নেছারাবাদে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক নেছারাবাদে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে পুরাতন থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করলেও অনেক সময় কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে সুপারিশ আসে। এ ধরনের সুপারিশ বন্ধ না হলে মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হবে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান তারা।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়। নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম, সাংবাদিক গোলাম মোস্তফা, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ অন্যরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা