× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:৫১ পিএম

প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষককে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এ ঘটনা ঘটে।

রতনপুর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা না করে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়। পরে প্রধান শিক্ষকসহ সব শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থি ও অসদাচরণের শামিল।

আরও বলা হয়, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন বলেন, বৃহস্পতিবার তাদের শোকজ করা হয়। শোকজের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা